হোম > জাতীয়

মন্ত্রীদের অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর কার্যক্রম স্থগিত

সংসদ রিপোর্টার

সংশ্লিষ্ট তিন মন্ত্রীদের অনুপস্থিতির কারণে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বের মাঝপথে স্থগিত করে তা টেবিলে উপস্থাপন করেন। বুধবার জাতীয় সংসদে আছরের বিরতির পরে অধিবেশনের শুরুতে এ পরিস্থিতির অবতারণা হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হয়। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর প্রশ্নোত্তর ছিল। যদিও আছরের বিরতির আগে উল্লিখিত তিন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তারা যথারীতি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আছরের নামাজের জন্য ৩০ মিনিট বিরতির পরে ৫টা ২৬ মিনিটের দিকে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সভাপতির আসনে বসে দুই মিনিট নীরব ছিলেন। এসময় তিনি মন্ত্রীদের আসনে তাকিয়ে থাকেন। ৫টা ২৮ মিনিটে ডেপুটি স্পিকার বলেন, এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এ হাউজে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী কার্যবিধি ৭১-এর জনগুরুত্ব কার্যবিধি সম্পর্কে যাচ্ছি।

পরে পয়েন্ট অব অর্ডারের ফ্লোর দেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে। তিনি অতিবৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কথা বলেন। পরে ডেপুটি স্পিকার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফ্লোর দেন। এরপর পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিএনপির এমপি জয়নুল আবদিন ফারুক।

এরপর ফ্লোর নেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, মাননীয় স্পিকার আপনি বলেছেন মন্ত্রীরা নাই বলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত বলে গণ্য হল। আমি আছি, আমার প্রশ্নোত্তর পর্বও আছে।

ডেপুটি স্পিকার বলেন, আপনার ক্ষেত্রে ৭১ বিধি। প্রশ্নোত্তরে নেই।

এদিকে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর শুরু করেন স্পিকার। আছরের বিরতির আগে সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরও একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। পরে আছরের বিরতি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আসরের বিরতির পর আবার প্রশ্নকালের অবশিষ্ট অংশ চালু হবে।

এএস

ব্যাংকের গ্রাহকরা পুরো টাকা ফেরত পাবেন, লুটেরাদের সম্পদ নিলাম হবে

মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সরকারের সতর্কবার্তা

আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণে ইউজিসির উদ্যোগ

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি অপরিহার্য

ডিজিটাল মূল্যায়নে ইউরোপগামী নারীকর্মী বাছাই শুরু

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনে যাচ্ছে বাংলাদেশি কাঁঠাল, জানালেন প্রধানমন্ত্রী

মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার

রোহিঙ্গা সমস্যা সমাধানে নতুন কূটনৈতিক কৌশল প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী