হোম > জাতীয়

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

আমার দেশ অনলাইন

বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে রোববার।

শনিবার মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ।

তিনি বলেছেন, ‘গতকাল শ্রমিক সংগঠনের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঘোষণা দিয়েছি, আগামীকাল রোববার আমরা মজুরি বোর্ড গঠন করব। কাজেই মজুরি বোর্ড যেহেতু আগামীকাল ঘোষণার পর আমরা গেজেট আকারে প্রকাশ করব; তারপরে আর তো কোনো আন্দোলন থাকার কথা না।’

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা।

মন্ত্রী আরিফ বলেন, ‘দেখা যায় বাইরে থেকে সংঘবদ্ধ দল শ্রমিকদের উত্তেজিত করছে। আপনারাও জানেন, আমরাও জানি যে এরা কারা। এরা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার আছে কি না?’

পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ নিয়ে জাতি হিসাবে আমাদের সবার একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যেহেতু মজুরি বোর্ড গঠন করব রোববার, কালকে; আজকে তো শনিবার বন্ধ। তারপরে আর শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো কারণ নাই। আমি আশা করব, শ্রমিকেরা তাদের কলকাখানায় ফিরে যাবেন।’

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

একযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড