হোম > জাতীয়

রাষ্ট্র সংস্কারে সবাই একমত: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা সবাই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে হওয়া সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ জাসদের ভূমিকাও রয়েছে। আপনরা সবসময় বলে আসছেন সংস্কারের কথা। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছি সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে।

ইতিমধ্যে ছয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া সংলাপে সংলাপের কথা জানিয়ে অধ্যাপক রীয়াজ তিনি বলেন, আমরা আলোচনা অব্যাহত রাখব। আশা করছি প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করতে পারব।

সংলাপে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মাধ্যমে পরস্পরকে বোঝার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, পরস্পরের মতবিনিময় করব। আমরা আশাকরি বেশকিছু বিষয়ে একমত হতে পারব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ জাসদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ ৯ জন।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে