হোম > জাতীয়

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে দুই সরকার প্রধান গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’তে দ্বিপক্ষীয় এ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে। বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য জাপান সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়া বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট কে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ক্রমেই সুদৃঢ় হয়েছে। জাপান বাংলাদেশের এক বিশ্বস্ত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপান সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকাইচি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে দুই দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার প্রদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পারষ্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে জাপান বাংলাদেশ সম্পর্ক। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই দুই দেশের লক্ষ্য বলেও জানান তিনি।

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

ঢাকাজুড়ে ছিনতাই ও ডাকাতি অনেক বেশি বেড়েছে: সাদিক কায়েম

লন্ডনে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে জাস্টিস ফর জুলাই ইউকের প্রতিবাদ সভা

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনার

দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নগরীতে বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম