হোম > জাতীয়

ট্রেনের ১৪ জুনের টিকিট বিক্রি শুরু

ফিরতি ঈদযাত্রা

ঢাবি সংবাদদাতা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ জুনের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলে চলাচলের ট্রেনগুলোর টিকিট।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ফিরতি ঈদযাত্রার ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন, ১২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২ জুন এবং ১৩ জুনের টিকিট বিক্রি হয়েছে গতকাল ২ জুন। আগামীকাল বিক্রি হবে ফিরতি ঈদযাত্রার শেষ দিন ১৫ জুনের টিকিট।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী