হোম > জাতীয়

মন্ত্রী আমিন উর রশিদের দায়িত্ব কমল, বাড়ল প্রতিমন্ত্রী আব্দুল বারীর

স্টাফ রিপোর্টার

মোহাম্মদ আমিন উর রশিদ ও মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

আবারও এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দায়িত্ব কমানো হয়েছে। তার দায়িত্ব কমিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. আব্দুল বারীর দায়িত্ব বেড়েছে। তাকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী এ দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার