হোম > জাতীয়

গণতান্ত্রিক রাষ্ট্রই সকলের অধিকার নিশ্চিত করতে পারে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই সকলের অধিকার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট করছে। তাতে আশা করছি সব ধরনের নাগরিক অধিকার সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেন সকল নাগরিক মিলে, সকল ধরনের মত মিলে একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যা তৈরি হয়েছে বহু প্রাণের বিনিময়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারর মত পেয়েছি, যে সুযোগ, এই মুহূর্তকে প্রকৃত পক্ষে সফল করে তোলার জন্য আমাদের সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

আলী রীয়াজ বলেন, আশা করছি বাংলাদেশের সমস্ত নাগরিক, রাজনৈতিক দল এই আকাঙ্খাকে ধারণ করে অগ্রসর হবে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবেভ

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে,সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করার চেষ্টা করছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি