হোম > জাতীয়

ভারতের অবস্থান ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে’

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতিবাদলিপি

স্পোর্টস রিপোর্টার

জুলাই-আগস্ট বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তাকে লেলিয়ে সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক প্রতিবাদলিপিতে এসব কথা বলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

এরআগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সমিতির পক্ষ থেকে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, অপ তৎপরতা, অপপ্রচার বন্ধ করাসহ ৬ দফা দাবি জানানো হয়।

সমিতির দাবিগুলো হচ্ছে—ভারতে বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশনসহ সকল বাংলাদেশি স্থাপনার সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, শেখ হাসিনার সকল অপ-তৎপরতা বন্ধ করা ও চাহিবামাত্র তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, হাসিনা-মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করা ও ট্রানজিট, বিদ্যুৎসহ সকল বৈষম্যমূলক চুক্তি পুনর্মূল্যায়ন করা, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করে দেশেই বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা।

বেলা ১১টা ২০ মিনিটে রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে পদযাত্রা করে সমাবেশে আসেন প্রায় ২ শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে বাংলাদেশ-ভারত পরস্পর অবিচ্ছেদ্য। অনস্বীকার্য যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থন আমাদের স্বাধীনতা অর্জনকে সহজ করেছে। কিন্তু বিগত ১৫ বছর ধরে অবৈধ ফ্যাসিবাদী সরকারকে সর্ববিধ সমর্থন ও সহযোগিতা দিয়ে ভারত সরকার বাংলাদেশে গণতন্ত্র হত্যা ও মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করে এসেছে। আর অন্যায়ভাবে হাতিয়ে নিয়েছে বহু অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের