হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৩৮৯

স্টাফ রিপোর্টার

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৩৮৯ জনসহ সারাদেশে মোট ১১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকাল থেকে আজ বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে দেশীয় পাইপ গান ১টি ও কুড়াল ১টি উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, ডেভিল অভিযানের ৩৮৯ জন এর বাইরে ৭৫১ জন পুরোনো বিভিন্ন মামলার আসামি। তারা পলাতক ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের বেশিরভাগই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য।

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেঙ্গুর অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে

তিতাসের নতুন কূপ থেকে দৈনিক ১.২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত