হোম > জাতীয়

খুলনায় নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

খুলনা ব্যুরো

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি’র বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ আনলেন তারই বোন ফিরোজা পারভীন। এমন অভিযোগ এনে তিনি কেএমপির সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

জিডিতে পপির বোন ফিরোজা পারভীন উল্লেখ করেন, কয়েকজন লোকসহ পপি সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। হুমকির কারণে তিনি জিডি করেন।

এ ব্যাপারে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, বিষয়টি একান্তই পারিবারিক। সে কারণে দু’পক্ষকে ডেকে কথা বলেই তদন্ত করা হবে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমএস

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত