হোম > জাতীয়

পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্ত্রী, সন্তান এবং ভাইবোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও সতর্ক হতে বলেছেন, তারা ভীত। কিন্তু সত্যি বলতে আমি নই।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন কথা বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ আমার এ দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।

প্রেস সচিব বলেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি। যেখানে যাই, সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল— বাংলার কসাইরা— আর কতজনকে মারতে পারবে? এ দেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি।

তিনি বলেন, এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো— যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয়বিদারক একটি চিঠি লিখেছিলেন— এ তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে, দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা।

শফিকুল আলম বলেন, আমি নিশ্চিত, আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না। সামনে ধাক্কা থাকবে। শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে। কিন্তু এ তরুণরা ভয় পায় না। তারা গন্তব্যে পৌঁছাবেই।

তিনি বলেন, জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপেকে। বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফাইয়াজকেও। তবু চারদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা। তারা ভয় পায় না। আমিও না।

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশনা প্রতিরক্ষা উপদেষ্টার

হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের

অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশে আনসার বাহিনী

দ্রুতই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চীন সফর পরবর্তী ডাকসু ও চীনা দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশে প্রস্তুতি জোরদারের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর