হোম > জাতীয়

সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোকে ‘জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, সায়মা ওয়াজেদের অনির্দিষ্টকালের ছুটিকে আমরা জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখি। শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন শফিকুল আলম।

ডব্লিউএইচও’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সকল সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের এই উদ্যোগে আনন্দিত।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলাকালে শুক্রবার এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

শতভাগ ডিজিটালাইজেশন হলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন