হোম > জাতীয়

জাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন দিনের জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বৃহস্পতিবার (২১ আগস্ট) আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সেনা মোতায়েনের বিষয়ে প্রক্টর বলেন, ‘জাকসু নির্বাচনের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের জন্য ইতিমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

তিনি বলেন, ‘আমরা ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে আমাদের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। মূলত তার পরিপ্রেক্ষিতেই আমরা চিঠি দিয়েছি।’

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি