হোম > জাতীয়

অনলাইন ও এআই জালিয়াতি বন্ধে হচ্ছে আইন

স্টাফ রিপোর্টার

অনলাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে জালিয়াতি বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রেখে জরুরি ভিত্তিতে আলাদা আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ নির্দেশ দেন বৈঠকের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনলাইন এবং এআই আসার পর জালিয়াতি বেড়ে গেছে অনেক। একটা জালিয়াতির সমুদ্র বলা যায়। এত স্কেলে (পরিমাণ) জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে।

প্রেস সচিব বলেন, আমাদের দেশে একটা বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছে। দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে। এটার ফলে যেটা দেখা যাচ্ছে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, অনলাইন ও এআই জালিয়াতি কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এটার ওপরে যেন একটা আলাদা আইন করা হয়। এটা খুব জরুরি ভিত্তিতে এই আইনটা করা হবে। বাংলাদেশে যারা এআইয়ের মাধ্যমে বা সফটওয়ার ব্যবহার করে অনলাইনে জালিয়াতি করছে তাদের যেন শাস্তি থাকে, এই জালিয়াতি রোধ করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব নিতে বলেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা