হোম > জাতীয়

সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ

আমার দেশ অনলাইন

সিলেটে পৌঁছেছে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর লাশ। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছায়।

গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন।

নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

শ্রমকল্যাণ উইং জানিয়েছে, নিহতদের লাশ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমবি

বিদ্যুৎ সরবরাহে শহর-গ্রামের মধ্যে প্রকট বৈষম্য

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস

অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

পিএসসি সচিব সানোয়ার জাহানের বিদায় সংবর্ধনা

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

দেশে জরায়ুমুখ ক্যানসার নির্মূলে আইপিভিএস চ্যাপ্টারের যাত্রা শুরু

শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ