হোম > জাতীয়

সিরাজগঞ্জের লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

আব্দুল লতিফ বিশ্বাসকে গত ৪ আগষ্ট এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা মামলার আসামি দেখিয়ে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্টে হাজির করলে জুডিশিয়াল ম্যাজিস্টেট কাষ্টডি ওয়ারেন্ট মুলে আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ২০০৯-২০১৩ সালের আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে সেনাবাহিনীর একটি দল আটক করেছে।

বেলকুচি থানার অফিসার-ইন-চার্জ (তদন্ত) মো. আব্দুল বারিক জানান দুপুর ২ টার যৌথ বাহিনী একটি দল সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী কামারপাড়া থেকে আটক করে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) তিনি যৌথ বাহিনী হাতেই আটক আছেন। থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়নি।

আব্দুল লতিফ বিশ্বাস তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য এবং মন্ত্রী পদেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পরে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ