হোম > জাতীয়

‘নিজেদের চাঁদাবাজির ব্র্যান্ডিং আমার চেয়ে বেশি করেছে বিএনপির লোকেরা’

আমার দেশ অনলাইন

স্টুডিওতে হামলার ঘটনায় মূল অপরাধ ও নাগরিক নিরাপত্তার বিষয়টি আড়াল করে রাজনৈতিক বয়ান তৈরির অভিযোগ তুলেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘটিত অপরাধ ও দখলদারত্বের চেয়ে চাঁদাবাজি শব্দটি বিএনপির নেতারাই বেশি প্রচার করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ইসিবি চত্বরে তার স্টুডিওতে সংঘটিত অস্ত্রশস্ত্রসহ হামলা, ভাঙচুর ও লুটপাটের বাস্তবতাকে পাশ কাটিয়ে বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। তার দাবি, ঘটনাটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিষয় ছিল না; বরং একজন সচেতন নাগরিক হিসেবে দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল।

সালমান মুক্তাদির বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ২০ থেকে ৩০ ধরনের ভিন্ন ভিন্ন বয়ান তৈরি করা হচ্ছে। মূল অপরাধ, অস্ত্র প্রদর্শন ও মালামাল লুটের তথ্য এড়িয়ে দলটির নেতারাই চাঁদাবাজি শব্দটি বেশি ব্যবহার করছেন। তার মতে, ‘আমার চেয়ে আপনারাই নিজেদের চাঁদাবাজি ব্র্যান্ডিংটা বেশি করে ফেলেছেন।’

তিনি আরো জানান, তার বিরুদ্ধে ছড়ানো নানা বয়ানের জবাব দিতে এবং অপরাধীদের শনাক্ত করতে তিনি জাতীয় গণমাধ্যমে সবার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি কোনো প্রকার রাজনৈতিক সংঘাত বা উসকানি চান না উল্লেখ করে বলেন, ‘আমার কোনো ক্ষতিপূরণ লাগবে না। ১৫ বছরের জমানো সম্বল হারিয়ে শূন্য থেকে শুরু করতে হলেও আমি দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা ফিরে আসাকেই অগ্রাধিকার দিতে চাই।’ উদ্ধার হওয়া মালামাল যদি প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক দল জনকল্যাণে কিংবা মানুষের কর্মসংস্থানে বিতরণ করতে চায়, তাতেও তার কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

একই সঙ্গে পুরো ঘটনায় তদন্তকারী সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও সম্মানজনক আচরণের প্রশংসা করে তিনি দেশের সাধারণ নাগরিকের জানমালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা উঠে এলো লন্ডন এনার্জিস সামিটে, বিনিয়োগের আহ্বান

সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রবাসীকল্যাণমন্ত্রী

একই দাগে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে আলাদা করে নামজারি