হোম > জাতীয়

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার, সাভার

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তবে সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।

মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।

এই সরকার ‘মাইনাস টু ফরমুলা’নিয়ে ভাবছে না উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম বলেন, আওয়ামী সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

এ সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে ২২ বিলিয়ন ডলার।

জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

‘রাজনীতির অভিমুখ: সংস্কার ও নির্বাচন’শীর্ষক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সরকারের গত পাঁচ মাসে অসাধারণ অর্জন করেছে। যে পরিস্থিতিতে আমরা শুরু করেছি- ভঙ্গুর অর্থনীতি, একটা বিপর্যস্ত সমাজ ব্যবস্থা, ১৫ বছরের একটা রাজতন্ত্র থেকে রিপাবলিকে ফিরে আসা ও তা বাস্তবায়ন করা। যে কাজগুলো আমরা করেছি সেটা ‘আন্ডার অ্যাপ্রিশিয়েটেড’ আছে। আমার মনে হয়, এর মূল্যায়ন আমরা পড়ে পাব। অনেক বছর পড়ে গিয়ে হয়ত অনেকে বলবে।

তিনি বলেন, সেই মুহূর্তে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন। প্যারিস থেকে তাকে ডেকে আনা হল। ওই পরিস্থিতি থেকে তিনি দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে জিনিসপত্রে দাম কমেছে, সমস্যা বা জটিলতা কেটে গেছে, সহিংসতা দূর হয়ে গেছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গত বছরের একই সময়ের স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে তুলনা করেন শফিকুল আলম। তিনি বলেন, যে গতিতে ইকোনমিটা ছিল, এতদিনে এসে আমাদের রিজার্ভ ২ বিলিয়ন ডলারে আসার কথা ছিল। সেখানে আছে এখন ২২ বিলিয়নের মত। ‘উই মেইড আ ম্যাসিভ কামব্যাক’। জনআকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি করতে পেরেছি, সেটা হল অন্তর্বতীকালীন সরকার একটা রোডম্যাপ দিয়েছে।

বাংলাদেশে একটা সত্যিকারের ‘ডিবেট-ডায়লগ’ হওয়া দরকার মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী ১০০-২০০ বছরের রাজনৈতিক বন্দোবস্তটা কী হবে, আমরা কী সংবিধান চাই, সেখানে কী সংস্কার চাই, রাজনৈতিক দর্শন কী আনতে চাই? তরুণ প্রজন্ম কী সরকার চায়, নির্বাচন ব্যবস্থাটা কীভাবে করব? পুলিশ ব্যবস্থাটা কীভাবে করব? পুলিশ কতটুকু স্বাধীনতা পাবে, বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীনতা পাবে…।

তিনি বলেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের পরে আমাদের ইচ্ছা ছিল আমরা গণতান্ত্রিক পর্যায়ে যাব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রমান্বয়ে উন্নয়ন করব। গণতন্ত্রের মধ্যে থাকলে হয় কি…‘প্ল্যান অ্যান্ড এরোরের’ মধ্যে থাকি, এটা হচ্ছে না অন্যটা করলাম। করতে করতে সমাজ একটা ম্যাচিউরিটির মধ্যে থাকে। সেটা আমাদের হয়নি।

শফিকুল আলম বলেন, আমাদের পুরো ফাউন্ডেশনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা ধ্বংস হয়ে গেল। গত ১৫ বছরে হাসিনা একটা ‘শেখ রাজতন্ত্র’ করলেন। ভয়াবহ একটা রাজতন্ত্র, কারও কথা বলার অধিকার নাই, ইকোনমিতে যে যার মত লুটপাট করছে, সারা বাংলাদেশ জুড়ে ৪-৫ হাজার ম্যুরাল করে ফেললেন। পদ্মা ব্রিজের তার ও তারা বাবার বড় ম্যুরাল তৈরিতে খরচ ১১৭ কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে কর্ণফুলীর নিচে দিয়ে টানেল নিয়ে গেলেন, ১২ হাজার কোটি টাকা।

২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আ.লীগের

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা