হোম > জাতীয়

সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

রোববার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) শনিবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে এবং সেগুলো সীমান্তবর্তী এলাকায় মজুত রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‍্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ টিম রাত ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার নামক স্থানে বিশেষ তল্লাশি অভিযান চালায়।

অভিযানকালে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম এবং সর্বক্ষণিক সতর্ক অবস্থানের ফলেই এ ধরনের অবৈধ চালান উদ্ধার ও প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি

গুম মৃত্যুর চেয়ে ভয়াবহ: বিচারপতি

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে দুই লাখ টাকা পুরস্কার

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ