হোম > জাতীয়

নিউইয়র্কে কনস্যুলেটে আ.লীগের হামলা, উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

আতিকুর রহমান নগরী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর করছে আওয়ামী লীগের কর্মী। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও দরজা ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে তারা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মাহফুজ আলম কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এছাড়াও তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এমনকি হামলাকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আটকে পড়াদের আনতে ঢাকা–দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্র-জনতা জুলাইয়ের পথে হাঁটবে

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল