হোম > জাতীয়

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আমার দেশ অনলাইন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন । এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে।

একই সময়ে বিউগলে করুণ সুর বাজানো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ণমন্ত্রী হয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ মিল্লাত

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল