হোম > জাতীয়

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার

ছবি: বাসস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে একটু দেরি করে শুরু হবে আগামী বছরের অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির আয়োজনে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, আর চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু করে মাসব্যাপী চলতো অমর একুশে বইমেলা। তবে এবার বইমেলা ২০ দিন পিছিয়ে ২৪ দিনব্যাপী করা হচ্ছে।

বুধবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাডেমির পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী