হোম > জাতীয়

আদালতে জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে ছাত্রলীগ নেত্রী

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি আদালতে জয় বাংলা স্লোগান দিয়ে আইনজীবীদের তোপের মুখে পড়েছেন।

এদিন দুপুরে নিশিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রিমান্ড শুনানি করতে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, শেখ হাসিনা আসবে। জয় বাংলা। আমাকে একা গ্রেপ্তার করতে পারো। তবে বাকিদের কি করবে বলেও প্রশ্ন ছুড়ে দেন তিনি।

এরপরই লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের আলোচিত ওই নেত্রী। এ সময় তাকে লিফটে উঠতে বাঁধা দেন আইনজীবীরা। পরে তাকে সিঁড়িতে করে আদালতের ৯ তলায় এজলাস কক্ষে নেওয়া হয়।

এরপর বিকেলে (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুরু হয় রিমান্ড শুনানি। উভয়পক্ষের শুনানি শেষে তাকে দুই দিনের রিমান্ড নেয়ার আদেশ দেন বিচারক।

রিমান্ড শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, নিশিকে মারধর করা হয়েছে।  তবে মারধরের কোনো ঘটনা ঘটে নি বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। গতাকল সোমবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ