হোম > জাতীয়

বৈদ্যুতিক গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৮০ লাখ টাকা

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার জন্য ঋণের অঙ্ক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ দিতে পারত। এখন তা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি কেনার ঋণের হারও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য গাড়ির দামের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ২০ শতাংশ দিতে হবে ভোক্তাকে।

আগে সাধারণ গাড়ির দামের ৬০ শতাংশ ঋণ দেওয়া হতো। গ্রাহককে দিতে হতো বাকি ৪০ শতাংশ। এখন থেকে এ ধরনের গাড়ি কেনার জন্য ব্যাংক দেবে গাড়ির দামের ৮০ শতাংশ এবং বাকি ২০ শতাংশ দিতে হবে গ্রাহককে।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দেশে পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অটোমোবাইলের বর্তমান বাজারমূল্য প্রতিফলিত করা এবং ভোক্তাদের বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।

মূলত ভোক্তা পণ্যের বাজার সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় বৃদ্ধি ও জিডিপি প্রবৃদ্ধির ফলে ভোক্তা ব্যয়ও বেড়েছে। বর্তমান বাজারমূল্য ও ভোক্তা পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে যাতে ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

এমপি

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলন, দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’

আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল