হোম > জাতীয়

পুশইনের প্রতিবাদে বেনাপোল সীমান্তে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

বেনাপোল সীমান্তে ভারত থেকে জোরপূর্বক পুশইনের প্রতিবাদ জানাতে এলাকাটি সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার তিনি সীমান্ত সফরে যাচ্ছেন।

আজ মঙ্গলবার এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরসূচির মধ্যে রয়েছে— বুধবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল সীমান্তে যাওয়া, সকাল পৌনে ১২টায় সাদিপুর সীমান্ত পরিদর্শন এবং দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেল লবিতে প্রেস ব্রিফিং।

এনসিপি জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর এই সফরের মূল উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণ করা। এর আগে গত ২২ মে ঝিনাইদহ সীমান্ত সফরে গিয়ে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। তার আগে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আসুন, ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার করি’

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের