হোম > জাতীয়

জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে মুখ্য সচিব বাদ

স্টাফ রিপোর্টার

জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠনে ৭ সদস্যের এই কমিটি থেকে বাদ পড়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ফলে এখন কমিটির সদস্য সংখ্যা ৬ জন।

গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কমিটির সভাপতি করা হয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আছেন সদস্য সচিব হিসেবে।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবও কমিটির সদস্য হিসেবে থাকছেন।

গত ২৫ অগাস্ট জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও সদস্য রাখা হয়েছিল।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শামসুল আলম সম্প্রতি এক ফেইসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিনিময়ে মোটা অংকের টাকা লেনদেনের বিস্ফোরক অভিযোগ সামনে আনেন।

গত মার্চে পিআরএলে যাওয়া এই আমলার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নগদ টাকায় সচিব হওয়া যায়, এর অনেক প্রমাণ তিনি নিজেই জানেন।

শামসুল আলমের দাবি, তার মন্ত্রিপরিষদ সচিব হওয়ার কথা ছিল্, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কারণে বিষয়টি আটকে যায়।

তিনি ফেইসবুকে ওই অভিযোগ তোলার পরদিন মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।সেদিনই জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপন আসে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাজনিত কার্যক্রমের পরিচালনার বিষয়টি রয়েছে এই কমিটির কার্যপরিধির মধ্যে।

আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিটি সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ-বদলিতেও কমিটি সুপারিশ করবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ