হোম > জাতীয়

বিডিটুডে নেটের ওয়েবসাইট ব্লক

স্টাফ রিপোর্টার

জনপ্রিয় নিউজ সাইট বিডিটুডে ডট নেটকে (www.bdtoday.net) ঘোষণা ছাড়াই আংশিকভাবে ব্লক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত ১৪ বছর ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী খবর প্রচার করে আসছিল অনলাইন পোর্টালটি। ফলে ফ্যাসিবাদী সরকারের আমলে এই সাইটটি ৬০ বারের বেশি বক্ল করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশে এভাবে সাইটটি ব্লক করায় ক্ষোভ প্রকাশ করেছেন এর প্রকাশক। বর্তমানে সাইটটি মোবাইলে দেখা যায় না।

সাইটটির সঙ্গে জড়িতরা বলছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসররা আবার বিডিটুডেকে ব্লক করে দিয়েছে। এ বিষয়ে বিডিটুডে ডট নেটের সম্পাদক ড. মোকাররম হোসেন আমার দেশকে জানান, বিডিটুডে কোনো ভুঁইফোড় নিউজ সাইট নয়। বাংলাদেশে কোম্পানি আইনেই সাইটটি নিবন্ধিত। আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির দায়িত্বশীল কর্তাদের সঙ্গে কথা বলে অবগত হয়েছি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশেই বিডিটুডে নেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিডিটুডের ওপর থেকে বক্ল তুলে নেওয়ার দাবি জানাই।

বিষয়টি জানতে বুধবার রাতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে একটি মোবাইল ফোন অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশে সাইটটি ব্লক করা হয়েছে।

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন