হোম > জাতীয়

যেখানে-সেখানে ময়লা ফেললে শাস্তির বিধান করছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার জলাবদ্ধতার জন্য যত্রতত্র ময়লা ফেলাকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। একইসাথে যারা সেখানে সেখানে ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে 'ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা' বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন। প্রশাসক এজাজ বলেন, অবৈধভাবে বসা ফুটপাতে যাদের দোকানপাট রয়েছে এনারাও এ জন্য দায়ী। নাগরিক হিসেবে আমরা কেন ময়লা রাস্তার মধ্যে ফেলবো?

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাস্তায় ময়লা না ফেলতে জনসচেতনতামূলক কাজ প্রতিদিন করছি। কাজ করার পরও যে পরিমাণ ময়লা মানুষ যেখানে সেখানে ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে, এটা নিয়ে শাস্তিমূলক জায়গায় যেতে হবে, এ ছাড়া আর কোন উপায় নেই।

একইভাবে ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, সারা ঢাকা শহর ব্যানার পোস্টারে ভরিয়ে ফেলা হচ্ছে। আমরা তালিকা করে তাদের চিঠি দিচ্ছি। এর পর জরিমানা করবো।

সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান এজাজ। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন তিনি।

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার