হোম > জাতীয়

হাসিনার বিচার করতে হবে: সালাম

স্টাফ রিপোর্টার

হাসিনার বিচার করতে হবে এবং রক্তাক্ত জুলাই-আগস্টে হতাহতদের সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম।

সোমবার রাজধানীর রায়েরবাজার হাই স্কুল মিলনায়তনে ‘রক্তিম জুলাই ২৪-এর ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ’ সংলাপে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৬ বছরে হাজারো মানুষকে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন করা হয়েছে। রক্তাক্ত জুলাই-আগস্টে দুই হাজারের অধিক নিহত ও ৩০ হাজারের অধিক আহত হয়েছে, যার অধিকাংশই নিম্ন আয়ের তরুণ জনগোষ্ঠী। যে কারণে আপামর জনগণ প্রতিবাদী হয়ে রাজপথে নেমে বিজয় ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, ক্ষতিপূরণ প্রদান ও আন্তর্জাতিক মানের পুনর্বাসন এবং গত ১৬ বছরে খুন, গুম ও আয়না ঘরের মতো ভয়ংকর নির্যাতনের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, তরুণরা এমন নতুন বাংলাদেশে দেখতে চায়, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকবে, কোনো ধরনের বল প্রয়োগ থাকবে না এবং যেখানে সব নাগরিক ভয়ভীতি ও বৈষম্য ছাড়াই মানবাধিকারের সুরক্ষা পাবে। ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করে বাংলাদেশী জাতীয়তাবাদকে সামনে রেখে আমাদের কঠিন ঐক্য গড়তে হবে, হাসিনার বিচার করতে হবে।

জামায়াত নেতা ড. মু শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাই হবে জুলাই বিপ্লবের স্বার্থকতা। আন্দোলনে তরুণরা বলেছে, লাখো শহিদের রক্তে কেনা এই দেশটা কারো বাপের না। বাংলাদেশকে সবার দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ নিতে হবে।

মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুল হকের সভাপতিত্বে সংলাপে আমার বাংলাদেশ (এবি) পার্টির সহকারী সদস্যসচিব ব্যারিস্টার সানী আব্দুল হকসহ অনেকে বক্তব্য রাখেন।

এমএস

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ