হোম > জাতীয়

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন

আমার দেশ অনলাইন

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেছেন, আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি, এখানে উপদেশ দিতে আসিনি। আমরা পর্যবেক্ষণ করব, আমরা চাই এ নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইভারস ইজাবস বলেন, আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। এ নির্বাচনে আরো পর্যবেক্ষক আসবেন।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরো বলেন, ‎নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে সিইসির সাথে।

‎আমরা খুব খুশি তাদের কার্যক্রম নিয়ে। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। ‎আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

এদেশে ‎৩০০ আসনে নির্বাচনি পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী