হোম > জাতীয়

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিসের উদ্বোধন করলেন নৌপরিবহণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্র পথে ( চট্টগ্রাম -সন্দ্বীপ) ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেলাধীন বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস-এর উদ্বোধন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

উদ্বোধনকালে নৌপরিবহণ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে সরাসরি এই ফেরি সেবা চালুর মধ্য দিয়ে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফারি পার্কে এবার অসুস্থ হাতি ‘রাজু বাহাদুর’

কওমি নীতিমালা ও হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান

সিভিল সোসাইটির শয়তানদের জুলাই ভোলানোর চেষ্টা সফল হবে না

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গণপূর্তমন্ত্রীর শ্রদ্ধা

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন জমির উদ্দিন সরকার

দেড় দশকে রেকর্ড বৃষ্টি, ডুবেছে ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেখ পরিবারের সদস্যরা কোথায় আছেন, তিন মাস পর পর জানাতে হবে: শফিকুল