হোম > জাতীয়

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী

আমার দেশ অনলাইন

ভূমির অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ কার্যক্রম, খেলার মাঠ ও পার্ক ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করছে। দেশের অবকাঠামো নির্মাণ, আবাসন সুবিধা প্রদান ও নগর ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ, সমন্বিত অফিস ভবন নির্মাণ এবং পুরোনো ভবন সংস্কারের কাজ চলমান রয়েছে। নতুন সরকারি ক্রয়বিধি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ কামনা করে মন্ত্রী বলেন, পরিত্যক্ত সম্পত্তির মালিকানা নিষ্পত্তি, ভূমির অবৈধ দখল উচ্ছেদ, খেলার মাঠ ও পার্ক ব্যবস্থাপনা, খাল রক্ষণাবেক্ষণ ও আবাসনের জন্য খাসজমির প্রাপ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রাজউক, বিভাগীয় শহরের উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিনের দুঃশাসন ও ফ্যাসিবাদের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পেয়েছে, যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ লক্ষ্য ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর ও কর্তৃপক্ষগুলোর কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে মাঠ প্রশাসনকে আরো গতিশীল ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার