হোম > জাতীয়

জাকসুতে ছাত্রদলের মিছিল দেখে ভুয়া-ভুয়া স্লোগান শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শুরুর পর সিনেট ভবনের সামনে নির্বাচন বয়কটের মিছিল নিয়ে আসে ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রানিং সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার এ ঘটনা ঘটে।

দেখা যায়, মিছিলের সামনের দিকে ছাত্রদলের প্যানেলে থাকাসহ ২০-২৫ জন রানিং ছাত্র উপস্থিত ছিলেন। পেছনে যারা ছিলেন তাদের অধিকাংশেরই ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক বছর আগে।

তাদের মধ্যে, মিছিলে সভাপতি জহির উদ্দীন বাবর (৪০ ব্যাচ), সেক্রেটারি অনিক (৪০ ব্যাচ), আফফান (৩৯ ব্যাচ)সহ যারা ছিল সবাই সিনিয়র। কেউ রানিং শিক্ষার্থী না

ভুয়া-ভুয়া স্লোগান দেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, এখানে যারা মিছিল করছে অধিকাংশই ৩৯ ও ৪০ ব্যাচের শিক্ষার্থী। তারা শান্তিপূর্ণ ভোটকে প্রশ্নবিদ্ধ করতেই সিনেট ভবনের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা ভোট বর্জনের কথা জানান। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী