হোম > জাতীয়

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

বিশেষ প্রতিনিধি

আজ ১ জুলাই, হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক। ২০১৬ সালের এই দিনে ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায় অবস্থিত হলি আর্টিসান বেকারিতে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা। রাত ৯টার দিকে অস্ত্রধারী পাঁচ সশস্ত্র তরুণ রেস্তোরাঁয় ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এরপর শুরু হয় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকট।

ঘটনার সূত্রপাত ১ জুলাই রাতে যখন আকস্মিক গুলিবর্ষণের মাধ্যমে হামলাকারীরা রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয়। সন্ত্রাসীরা জিম্মি থাকা ব্যক্তিদের ওপর নৃশংস হামলা চালায়। পরিস্থিতি মোকাবিলায় পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের নেতৃত্বে পরিচালিত হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। সফল এই অভিযানে জিম্মি সংকটের অবসান ঘটে।

হামলায় ১৭ বিদেশি নাগরিক (৯ জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয়) এবং তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। এছাড়া জিম্মিদের উদ্ধার করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ।

এ ঘটনার তদন্ত শেষে নিষিদ্ধ সংগঠন ‘নব্য জেএমবি’র সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

হলি আর্টিসান হামলার পর তৎকালীন সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কূটনৈতিক এলাকাগুলোয় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও স্থায়ী নিরাপত্তা চৌকি।

হলি আর্টিসান হামলা দেশের নিরাপত্তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। তবে সেই ঘটনার পর থেকে বাংলাদেশ যে কঠোর অবস্থান নিয়েছে, তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামোকে নতুন করে সংহত করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

কিশোর গ্যাং দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, আগামী এপ্রিলে কর্মী নিয়োগ শুরু

৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিদায়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী