হোম > জাতীয়

ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক: অনিরুদ্ধ দাস

সিলেট ব্যুরো

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। ছবি: আমার দেশ।

ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। বর্তমান সময়েও দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ভারত ও বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার।

১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে ছিল উল্লেখ করে করে তিনি বলেন, ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: ডা. জাহিদ