হোম > জাতীয়

জবাবদিহি থাকলে ভবিষ্যৎ প্রজন্ম রাষ্ট্রকে আদর্শ মনে করবে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ বলে বিবেচনা করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারি পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ছিলাম, সেইভাবে ঐক্য প্রতিষ্ঠা করার মধ্যমে বাংলাদেশের পরিবর্তনের সূচনা করতে পারব। গত ৫৩ বছর ধরে মানুষের আকাঙ্খা এবং গত ১৬ বছর ধরে সংগ্রাম। যে সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ প্রতিরোধ করেছেন, প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোন অবস্থাতেই বাংলাদেশের তরুণ ও নাগরিকদের রাস্তায় নেমে এভাবে প্রাণ দিতে না হয় অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন, আমরা সকলেই মিলে সেই চেষ্টা করছি। আশা করি রাজনৈতিক দল ও শক্তিগুলো এক জায়গয় আসতে পারবে। জাতীয় ঐকমত্য কমিশন এ জায়গায় অনুঘটকের কাজ করছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি রাজনৈতিক দল ও শক্তির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যেন এমন পরিস্থিতি তৈরি করতে পারি, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সুরক্ষিত করবে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি