হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ওই পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ওই পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে পেজটি বন্ধের ঘোষণা দিয়ে একটি ফটোকার্ডে বলা বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না।

এতে আরও বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত