হোম > জাতীয়

ইআবির অধীনে সারাদেশে কামিল পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার

পরীক্ষার প্রথম দিনে সকালে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন ।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারাদেশে সকল পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করি।

এ বছর মাস্টার্স পরীক্ষায় সারাদেশের মোট ৪৯ টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

দেশীয় পণ্যের প্রসারে বিসিক শরৎ মেলা শুরু

শহীদ আবরার স্মরণে গত বছর যা বলেছিলেন শহীদ ওসমান হাদি

চা খাতকে কৃষিতে নেওয়া সরকারের নীতির পরিপন্থী: জিল্লুর রহমান

দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে লেখালেখিই ছিল আবরারের অপরাধ: বাবা

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডিমন্ত্রী

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ