হোম > জাতীয়

ডাকসু নির্বাচন: নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ডগ স্কোয়াড টহল

স্টাফ রিপোর্টার

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর একটি ডগ স্কোয়াড টিম ভোটকেন্দ্র পরিদর্শন করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার প্রথমবারের মতো হলের বাইরের আটটি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র‍্যাব মোতায়েন করা হয়েছে। এবং প্রতিটি প্রবেশ ও বাহিরের পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ