হোম > জাতীয়

মসজিদ-মাদরাসা টার্গেট করে ভারতের হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

মসজিদ-মাদরাসা টার্গেট করে ভারতের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পাকিস্তানের অভ্যন্তরে ভারতের বর্বরোচিত সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, ভারতের পক্ষ থেকে কোনোরূপ আন্তর্জাতিক অনুমোদন কিংবা বৈধতা ছাড়াই একটি সার্বভৌম রাষ্ট্রের সীমান্ত লঙ্ঘন করে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার চরম লঙ্ঘন।

খেলাফত মজলিস: বাংলাদেশে ভারতের পুশইন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা প্রশাসনের কার্যকর তৎপরতা কামনা করছি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সহ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশ্রস্ত্র বাহিনীকে আধুনিকায়ন এবং দেশের সক্ষম সকল নাগরিকের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নেজামে ইসলাম পার্টি: নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে বলেছেন, ভারত যুদ্ধের এক ভয়ংকর খেলা শুরু করেছে। যার পরিণতি শুভ হতে পারে না। তাই বিশ্ব বিবেক, মানবাধিকার সংগঠন, ওআইসি ও জাতিসংঘ এখনই ভারতের এই ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।

যুব মজলিস: বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভারতের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) এবং পাকিস্তানে সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি