হোম > জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনজনের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে।

তারা হলেন—৩৩ বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা ও ৩৬ বিসিএসের মাহমুদুল হাসান।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্তের তালিকায় আরও আছেন—সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম, সহকারী পুলিশ কমিশনার মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল এবং সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) মো. গোলাম রুহানী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা।’

এসআর

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

রাজধানীতে এক দিনে বৃদ্ধ ও যুবকের লাশ উদ্ধার

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা