হোম > জাতীয়

পুলিশি বাধার প্রতিবাদে ১৪ জুলাই গোপালপুরে খতমে নবুওয়তের সম্মেলন

আমার দেশ অনলাইন

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের পর খতমে নবুওয়ত বিষয়ক ঈমানী আলোচনা অনুষ্ঠানে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ।

এর প্রতিবাদে আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ৮টায় জুরাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিছু মুসলমান কাদিয়ানি সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের চেষ্টার অভিযোগও পাওয়া যাচ্ছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

এছাড়া কাদিয়ানি ন্যাশনাল আমিরের ওই এলাকায় উপস্থিতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনার যথাযথ প্রতিকার না করে পুলিশ প্রশাসন উল্টো মুসলমানদের মসজিদে অনুষ্ঠিত ঈমানী আলোচনা কর্মসূচিতে বাধা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়নে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত সম্মেলন স্থানীয় মুসলমানদের সচেতন করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ দাওয়াতি কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে অযৌক্তিক বাধা সৃষ্টি করা হলে বা অনুমতি প্রদানে অপ্রয়োজনীয় বিলম্ব করা হলে তার দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

জরুরি পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আল্লামা মহিউদ্দিন রাব্বানী, আল্লামা রশিদ আহমদ, সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মুফতি শফিক সাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে প্রশাসন

‘ফেরার কথা বলে হাসিনা নেতাকর্মীদের আরেক বিপদে ফেলেছেন’

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান

কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা

ঢাকায় আন্তর্জাতিক বি-বিউটি টেক এক্সপো ১৬ জুলাই শুরু

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্যমন্ত্রী

রাজধানীতে মাদকবিরোধী র‍্যালি

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে