হোম > জাতীয়

গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ-খবর নেন শাহিনুল আলম

স্টাফ রিপোর্টার, সাভার

বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন উপাচার্যের নেতৃত্বে বিএসএমএমইউ প্রশাসন। মঙ্গলবার তারা এ খোঁজ-খবর নেন।

বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকল রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপাচার্য মহোদয় এসময় বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চলমান প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আহত রোগীদের চিকিৎসা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে- প্রতিদিন কর্তব্যরত চিকিৎসক ফলোআপ নিশ্চিত করবেন। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রাউন্ড দিবেন। পাঁচজনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়ন করে চিকিৎসার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। একজনের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ