হোম > রাজনীতি > এবি পার্টি

ডিসেম্বরে ওসমান হাদি কে হবে, সেই তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ

আমার দেশ অনলাইন

আগামী ডিসেম্বরে হত্যার (অ্যাসাসিনেশন) তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন তিনি। কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তিনি বলেন, কার্টুন বা স্যাটায়ারকে স্বাগত জানালেও দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে এ ধরনের ছবি উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীকে সহিংসতায় উসকে দিতে পারে।

বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কপালে রাইফেল তাক করা কার্টুনটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘কার্টুনের ব্যাপারে আমি খুবই উদার। পাবলিক ফিগারদের নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার বা ব্যঙ্গচিত্র আঁকাকে আমি স্বাগত জানাই। কিন্তু সমস্যা হলো, বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা চলছে এবং আপনি দেখেছেন অ্যাসাসিনেশনের (গুপ্তহত্যা) তালিকায় ‘এই ডিসেম্বরে ওসমান হাদি কে হবে’—সেই তালিকায় আমার নাম আছে। এমন একটি প্রেক্ষাপটে আঁকা এই কার্টুনটি দেশ-বিদেশের আওয়ামী সার্কেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি শেয়ার করে উল্লাস করছে।’

নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সৃজনশীলতাকে আমি স্বাগত জানাই, কিন্তু সেই সৃজনশীলতা যখন একটি বিশাল উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ভিন্ন বার্তা দেয় এবং তাদের উৎসাহিত করে, তখন তা উদ্বেগের। আওয়ামী সার্কেল থেকে আমি প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছি এবং বাংলাদেশে আমি এমনিতেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ স্পষ্ট জানিয়ে দেন, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য আওয়ামী লীগকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ‘সরি’ বলতে হবে। তবে দলের পদবিহীন সাধারণ সমর্থক, যারা লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।

মেহেদীর কার্টুনে মাথায় বন্দুক তাক করা, হত্যার হুমকির সঙ্গে মিল দেখছেন ফুয়াদ

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’