হোম > রাজনীতি > এবি পার্টি

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

স্টাফ রিপোর্টার

শুধু নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে সংঘটিত এসব হামলার ধরন ও ব্যাপকতা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংস রাজনীতিতে ফিরে আসার অপচেষ্টা এবং পরিকল্পিত নাশকতার আশঙ্কাকে সামনে নিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগই প্রমাণ করে, আগুন-সন্ত্রাসের রাজনীতি পতিত ফ্যাসিবাদী শক্তির রন্ধ্রে রন্ধ্রে।

তারা বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, সেই শক্তি যদি আবার রাজনৈতিক স্লোগান, সহিংসতা, অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ রাজনৈতিক নেটওয়ার্ক, অর্থের জোগান কিংবা পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে হবে।

তারা বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ডিসেম্বরকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার জন্য অগ্নিসন্ত্রাস করছে। তারই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

সরকার যদি জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ আর্থিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ, প্রতিহিংসা, অগ্নিসন্ত্রাস কিংবা রাজনৈতিক সহিংসতার পথে ফিরে যেতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি