হোম > রাজনীতি > এবি পার্টি

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে: মঞ্জু

স্টাফ রিপোর্টার

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে। জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে,এটি দেশের জন্য অশুভ সংকেত।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

এএস

সাংবাদিকের উপর হামলার নিন্দা ও উদ্বেগ এবি পার্টির

কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির

হাতের কালি এখনো শুকায়নি কিন্তু রিমান্ডের স্মৃতি উধাও: মঞ্জু

সেদিন নাহিদ-হাসনাতদের কিছুই ছিলো না, কেউ কেউ ছিলেন না দেশেও

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা

ভাষা থেকে রাষ্ট্রসংস্কারের অনিবার্য সম্পর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলের

সংসদে ও বাইরে সরব থাকবে ১১ দলীয় ঐক্য