হোম > রাজনীতি > এবি পার্টি

আবুল কাসেম ফজলুল হকের কফিনে এবি পার্টির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের কফিনে শ্রদ্ধা নিবেদন করে।

সোমবার সকালে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রফেসর আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন প্রকৃত পথপ্রদর্শক। ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এমন একটি বাংলাদেশ কল্পনা করেছিলেন, যার ভিত্তি ছিল লাল-সবুজের চেতনা, জাতীয় স্বাতন্ত্র্য এবং মানবিক মূল্যবোধ। দেশের প্রতিটি সংকটময় সময়ে আমরা এমন একজন বিবেকবান মানুষকে খুঁজতাম, যিনি কোনো পক্ষপাত বা চরমপন্থার দিকে ঝুঁকে পড়বেন না। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব। তিনি সত্য ও ন্যায়ের প্রশ্নে ছিলেন আপসহীন, আর জাতীয় প্রয়োজনে ছিলেন নিরপেক্ষ, বিবেকবান ও প্রজ্ঞার প্রতীক।

তিনি আরও বলেন, অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার চিন্তা, দর্শন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—এবি পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু এবং রমনা থানা আহ্বায়ক আব্দুর কাদের মুন্সি।

এমবি

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি