হোম > রাজনীতি > এবি পার্টি

দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাস দিয়ে জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে

কর্মশালায় এবি পার্টি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি দিয়ে জনগণ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নির্ণয় করবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণি চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে তাদের শাসন ব্যবস্থার ৪টি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর। দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হলো এ চারটি বিষয়।

শুক্রবার ফেনী শহরের মিজান রোডস্থ দলের জেলা কার্যালয়ে এবি পার্টির আয়োজনে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সাধারণ মানুষ দেখবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে? তারা যদি কোনো পরিবর্তন খুঁজে না পায় তাহলে হতাশা ও ক্ষোভ তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম সংস্কার করে তারপর নির্বাচন। কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখেছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে এজন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে ঋণখেলাপি, কালো টাকার মালিকরা নির্বাচনে অংশ নিতে পারতো না। পুরাতন সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষণ পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে ততদিন নতুন রাজনীতির উত্থান সম্ভব না।

এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ প্রমুখ।

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ

বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এবি পার্টির

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির তীব্র নিন্দা

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ, এবি পার্টির উদ্বেগ

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

‘গুমের তদন্ত অভিযুক্ত বাহিনীর হাতে নয়, স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে দিতে হবে’

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু