হোম > রাজনীতি > এবি পার্টি

ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নেতৃদ্বয় এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা কখনোই সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা কারও ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার বৈধতা দিতে পারে না। একজন রাজনৈতিক ও ছাত্রনেতার গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত। এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সামগ্রিক নাগরিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়।

তারা আরও বলেন, সাদিক কায়েম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। ফ্যাসিবাদী অপশক্তি আবারও থানা পোড়ানো, বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে।

এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সাদিক কায়েমসহ দেশের রাজনৈতিক ও ছাত্রনেতাদের ব্যক্তিগত, পারিবারিক ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তারা আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। এ দেশের জনগণ সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ

বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এবি পার্টির