হোম > রাজনীতি > এবি পার্টি

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতৃবৃন্দ ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মেডিক্যাল ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পায়।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁর বাসভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের পর এবি পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সহমর্মিতা প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁর অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তাঁরা আশাবাদ প্রকাশ করেন।

সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান।

ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ

বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এবি পার্টির

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির তীব্র নিন্দা

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ, এবি পার্টির উদ্বেগ

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

‘গুমের তদন্ত অভিযুক্ত বাহিনীর হাতে নয়, স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে দিতে হবে’